Header Image

এনসিপিকে সমর্থন জানিয়ে  জামাতের প্রার্থীতা প্রত্যাহার

 

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ 

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভালুকা উপজেলা শাখা’র আমির সাইফ উল্লাহ পাঠান (ফজলু)। ফলে এ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ও জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন সাইফ উল্লাহ পাঠান।

দলীয় সূত্রে জানা গেছে,জামায়াতে ইসলামীর নেতৃত্বে সমমনা ইসলামী দলগুলোকে নিয়ে জোটে এনসিপি যোগ দেওয়ায় কৌশলগত কারণে আসনটিকে শরিক দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেন সাইফ উল্লাহ পাঠান।

জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের কারনে আমরা প্রার্থীতা প্রত্যাহার করেছি। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জোট মনোনীত প্রার্থী এনসিপি থেকে ডা. জাহেদুল ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!