Header Image

ইসলামপুরে উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাদাসহ বিএনপির ২৫ নেতা-কর্মী জামায়াতে যোগদান

 

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ২৫ জন নেতা-কর্মী। ইসলামপুর উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দিন সাদার নেতৃত্বে তাঁরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় চরপুটিমারী ইউনিয়নের সাজেলের বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ যোগদান সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা সেক্রেটারি আবু মুছা, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমান বন্দর থানা শাখার সভাপতি আবুসাইদ মু: মিন্টু, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুর রহমান। এছাড়াও ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। নতুন যোগদানকারীদের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
নতুন যোগদানকারী নেতা-কর্মীরা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!