Header Image

ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার ১২ নং চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ব্যাপক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চরগোয়ালিনী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ জামাল মেম্বারের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ডিগ্রীরচর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে দলীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

মিছিলে উপস্থিত ছিলেন চরগোয়ালিনী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান তারেক, যুবনেতা রুবেল, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাবেক সভাপতি মজিবুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাখুয়াত হোসেনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!