Header Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণায় আমিন সরকার

 

শফিকুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর পক্ষে জোরালো ও ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ত্রিশাল পৌরসভার সাবেক সফল মেয়র ও বর্ষিয়ান রাজনৈতিক নেতা আমিনুল ইসলাম সরকার আমিন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ত্রিশাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই জনপ্রিয় নেতা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাঠে সক্রিয় থেকে সাধারণ ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগী নেতৃত্ব এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে আমিন সরকারের প্রচারণায় এলাকাজুড়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। তার সরব উপস্থিতিতে ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদ সৃষ্টি হয়েছে। অনেক ভোটারই মনে করছেন, তার মাঠে সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত ও গতিশীল করে তুলেছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, আমিন সরকারের নেতৃত্বে পরিচালিত এই সুসংগঠিত প্রচারণা বিএনপি প্রার্থীর পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রচারণায় উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর বিএনপির নেতা মোঃ সাজ্জাদ হোসাইন সোহাগ, ময়মনসিংহ মহানগর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন স্বপন, যুবদল নেতা জামাল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুর রহিম, শ্রমিক দল নেতা মিঠুন, স্বেচ্ছাসেবক দল নেতা আমিরুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!