
জামালপুর প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলায় মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের অংশ হিসেবে কছিমুন্নেছা মাদ্রাসার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সমাজসেবক আব্দুল কুদ্দুস খানের উদ্যোগে মোট ৩০ জন শিক্ষার্থীর হাতে নতুন ড্রেস তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম সোহরাব উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়ানো এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
আব্দুল কুদ্দুস খানের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন সহায়তা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করবে এবং সমাজের বিত্তবানদের এ ধরনের কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
ড্রেস পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে উদ্যোক্তার প্রতি ধন্যবাদ জানায়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও মাদ্রাসার উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
