Header Image

ময়মনসিংহ-১ ধানের শীষকে হারিয়ে জয়ী স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল

মাহবুব আলম সরকার

ময়মনসিংহ-১ ধোবাউড়া-হালুয়াঘাট আসনের নির্বাচনে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ধানের শীষ প্রতীকের হেভিওয়েট প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে পরাজিত করে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অফিসের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সালমান ওমর রুবেল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমরান সালেহ প্রিন্সকে ৬ হাজার ৩৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

আসনটির ১৪৩টি কেন্দ্রে (হালুয়াঘাটে ৯৪টি ও ধোবাউড়ায় ৪৯টি) মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬৪ হাজার ৬৭৩টি।

সালমান ওমর রুবেল (স্বতন্ত্র) ১,০৮,২৬৫ ভোট, সৈয়দ এমরান সালেহ প্রিন্স (বিএনপি): ১,০১,৯২৬ ভোট, জয়ের ব্যবধান: ৬,৩৩৯ ভোট।

ভোটগ্রহণ চলাকালে নির্বাচনী এলাকার কিছু স্থানে উত্তেজনার খবর পাওয়া গেছে।

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের কর্মীদের ওপর হামলা ও উসকানি দেওয়া হয়েছে।

এসব ঘটনায় অন্তত ৪-৫ জন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফলাফল ঘোষণার পর দুই উপজেলার চত্বরে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে।

যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সেখানে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, নির্বাচন পরবর্তী যেকোনো বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো.শামসুজ্জামান জানান,অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের ছয়টি ইউনিট মাঠে সার্বক্ষণিক কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!