
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে ত্রিশালে ৩০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আল-ইনসাফ যুব ও প্রবাসী সংগঠন। আজ বিকেলে উপজেলার ৭নং হরিরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাউলাদী পশ্চিমপাড়া (রাকিবের মোড়) এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৌদি প্রবাসী মোঃ বেলাল ফকিরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ইফতার বিতরণ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে আল-ইনসাফ যুব ও প্রবাসী সংগঠন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
