Header Image

৭নং হরিরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী এমদাদুল হক মন্ডল

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ৭নং হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি প্রবাসী এমদাদুল হক মন্ডল। দীর্ঘদিন প্রবাসে ব্যবসা পরিচালনার মাধ্যমে অর্থনৈতিকভাবে সফলতা অর্জনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাস জীবনে অর্জিত অভিজ্ঞতা ও উন্নয়ন ভাবনা কাজে লাগিয়ে নিজ এলাকায় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সেবামূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন এমদাদুল হক মন্ডল।

এ বিষয়ে সম্ভাব্য প্রার্থী এমদাদুল হক মন্ডল বলেন, “আমি দীর্ঘদিন প্রবাসে থেকেও সবসময় আমার এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করব।
তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুব উন্নয়ন খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!