Header Image

জাহিদ মডেল স্কুলের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্যকে বিশেষ সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা প্রদান

 

আনোয়ার হোসেন তরফদার

ময়মনসিংহের ভালুকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠার জাহিদ মডেল স্কুলের পক্ষ থেকে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিশেষ সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ সদস্যের নিজ বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি বাচ্চুর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সম্মাননা গ্রহণ করে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু জাহিদ মডেল স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “শিক্ষাই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। বর্তমান প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।” তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!