Header Image

ময়মনসিংহের এসএসসি ১৯৯৭ ইং ব্যাচের বন্ধুদের ইফতার বিতরণ

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহ বিভাগীয় এসএসসি ১৯৯৭ ইং ব্যাচের বন্ধুদের আয়োজনে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ০৬ মার্চ বিকেলে ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় ফিরোজ জাহাঙ্গীর চত্বরে অটোরিকশা চালক, ইজিবাইক চালক, ভ্যান চালক ও পথচারীদের মাঝে প্রায় তিন শতাধিক ইফতারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ফ্রেন্ডস এসএসসি ৯৭ ইং গ্রুপের গ্রুপ ক্রিয়েটর নাসির হোসাইন, গ্রুপের এডভাইজার মাহমুদুল্লাহ খান জিকো, অরুপ রতন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন এম হক তপু, গ্রুপের শুভাকাঙ্ক্ষী সদস্য বন্ধু ময়মনসিংহ ৩ নং পুলিশ ফাঁড়ি পরিদর্শক মোহাম্মদ আবুল হোসেন,সাব ইনস্পেক্টর অব পুলিশ ডিবি মোঃ রফিকুল ইসলাম এবং সদস্য সারোয়ার জাহান স্বপন, আনিস বিপ্লব, জুয়েল, আব্দুর রব,মাসুদ, ইসমাইল,নূরুল হুদা,ইসহাক, রুবেল সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!