
স্টাফ রির্পোটার
ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে
দক্ষিণ জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডলের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঘাগড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে চৌরাস্তা বাজারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় যুবদল নেতা মানুন মন্ডল বলেন,রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন বলে তিনি উল্লেখ করেন।
ইফতারের পূর্বে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। ইফতার মাহফিলে ঘাগড়া ইউনিয়ন সাধারন মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
