ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল এগারোটা থেকে তারা সড়কে অবস্থান নেন।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার কাঠালী এলাকায় অবস্থিত শেফার্ড (গ্রুপ) জিন্স লমিটেড কারখানার শ্রমিকরা শেফার্ড কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তিন ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে শ্রমিকরা।
শ্রমিকরা জানান, সামনে ঈদ হওয়ায় ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতনের দাবিতে তারা সড়কে নেমে বিক্ষোভ করেন।
ঘটনাস্থলে সেনাবাহিনী, ভালুকা মডেল থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শ্রমিকদের উপর লাঠিচার্জ করে মহাসড়ক থেকে ছত্রভঙ্গ করে, এ সময় পুলিশ সেনাবাহিনীর সাথে শ্রমিকদের দাওয়া পাল্টা হয়।
এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। যান চলাচল স্বাভাবিক আছে।
তবে মিল কতৃপক্ষ আগামীকাল কাল বেতন ও পনের তারিখ বোনাস দেওয়ার কথা জানান।