Header Image

দীর্ঘদিনের সমাজসেবায় আস্থা চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদকে চান স্থানীয়রা

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস. এম. জাহেদ আলী চৌধুরীর নাতি ও পারুল মাস্টারের ভাতিজা, দোস্ত এইড সোসাইটি বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ (রাজন চৌধুরী) দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। দরিদ্রদের সহায়তা, চিকিৎসা সহযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণসহ নানা উদ্যোগের মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, আবুল কালাম আজাদ সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং এলাকার উন্নয়ন ও মানবসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার এই সামাজিক কর্মকাণ্ডের কারণে ইউনিয়নের অনেকেই ভবিষ্যতে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

স্থানীয়রা মনে করেন, মানবিক গুণাবলি ও সমাজসেবামূলক কাজের ধারাবাহিকতা বজায় রেখে তিনি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে।

উল্লেখ্য, জামালপুরের ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ণ স্থানীয় প্রশাসনিক ইউনিট, যেখানে চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা স্থানীয় উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!