Header Image

ময়মনসিংহে উঁচু গাছ থেকে অটো চালককে উদ্ধার করলেন ফায়ার ফাইটার জনি

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

গত মঙ্গলবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় উঁচু গাছ থেকে এক অটো চালককে উদ্ধার করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের দক্ষ ও সাহসী ফায়ারফাইটার মোঃ জনি রহমান।

জানা যায় যে নাম রমজান আলী বয়স ২২ বছর, পিতা-জসিম উদ্দিন,মাতা-জরিনা খাতুন। উইনার পাড়া দক্ষিনে চুরখাই বাজারের ভিতরে বড় মসজিদের পাশে ভাবখালি ৩ নং ওয়ার্ড এর বাসিন্দা। উদ্ধারের পর ভিকটিম জানায় যে সে নাকি ইফতারের পরে জঙ্গলে প্রস্রাব করতে গিয়েছিল তারপর আর কিছু বলতে পারে না।

রাত যখন ১২ টার উপরে বাজে তখন তাকে না পেয়ে তার পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করে জঙ্গলের একটি উঁচু গাছের ডালে দেখতে পায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশন কে খবর দেয়। খবর পেয়ে ফায়ার স্টেশন এর ফায়ার ফাইটার মোঃ জনি রহমান এর নেতৃত্বে লোকটিকে জীবনের ঝুঁকি নিয়ে অনেক উচু গাছ থেকে উদ্ধার করা হয়। লোকটির পেশা অটো চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!