Header Image

কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয়ে কুড়িগ্রাম জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা ও সংগঠনের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব নাসিম পারভেজ তারা। তার এই দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে জেলার নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা ও আশাবাদ।

নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় নাসিম পারভেজ তারাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে কুড়িগ্রাম জেলা যুবদল আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে।

নেতাকর্মীরা জানান, নাসিম পারভেজ তারা দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সংগঠনের প্রতি তার নিষ্ঠা, ত্যাগ ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
এদিকে দায়িত্ব পেয়ে নাসিম পারভেজ তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দলের প্রতি সবার আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। কুড়িগ্রাম জেলা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকল নেতাকর্মীর সহযোগিতা প্রয়োজন।”

দলীয় সূত্র জানায়, আগামী দিনে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় করতে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!