মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে ময়মনসিংহে বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ মার্চ ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজের দক্ষিণাংশে, জিমনেসিয়ামের পেছনের উন্মুক্ত প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতিকুল ইসলাম সরকার। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, বিরোধী দলীয় চিফ হুইপ ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন রমজান আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। এই পবিত্র মাস আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজে ন্যায় ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা জোগায়। জাতীয় নাগরিক পার্টি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাস হোসেন এমপি ও দলের সদস্য সচিব, নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সমন্বয়ক,ড. আতিক মুজাহিদ এমপি ও যুগ্ম আহ্বায়ক, মোঃ মাজহার কবির আহ্বায়ক, জাতীয় শ্রমিক শক্তি, লুৎফর রহমান যুগ্ম সদস্য সচিব, আশেকীন আলম রঞ্জন যুগ্ম সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ডা. জাহিদুল ইসলাম সদস্য সচিব, জাতীয় যুব শক্তি, জাহিদ আহসান সভাপতি, জাতীয় ছাত্র শক্তি এবং তানহা শান্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় শ্রমিক শক্তি।
অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন ময়মনসিংহ জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য এড. এটিএম মাহবুব উল আলম। এছাড়াও আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মাহবুবুল আলম, জামালপুর থেকে আগত শায়খ আল মামুন এবং শেরপুর থেকে আগত ইঞ্জিনিয়ার লিখন মিয়া সহ আরোও অনেকেই।