Header Image

কুড়িগ্রামের ভেলাকোপায় অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন মহিলা দল নেত্রী মিলি কায়কোবাদ

মোঃ জাফর আহমেদ

পবিত্র মাহে রমজানের মানবিকতা ও সহমর্মিতার চেতনা ছড়িয়ে দিতে কুড়িগ্রামের ভেলাকোপা এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ। রমজানের এই পবিত্র সময়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভেলাকোপা এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়রা বলেন, রমজানের পবিত্রতায় মিলি কায়কোবাদ এর এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছে।

ইফতার বিতরণকালে মিলি কায়কোবাদ বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও সহানুভূতির শিক্ষা দেয়। এই মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান।

এ সময় স্থানীয় নেতাকর্মী, সমাজসেবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা মিলি কায়কোবাদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং তার এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!