
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে আজ ১৭ মার্চ, ২০২৬ মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির মো: আতাউর রহমান শামীম এ সময় আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সরকার সহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবীদল, ওলামাদল এবং মুক্তিযুদ্ধের প্রজন্মের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
ইফতারের পূর্ব মুহূর্তে বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অসামান্য অবদান স্মরণ করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশমাতার আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। সম্প্রীতি ও দোয়ার এই আয়োজনটি এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
