Header Image

ঈদকে সামনে রেখে ত্রিশালে মাদকবিরোধী অভিযান: ৩০ পিচ ইয়াবাসহ আটক ২

রাকিবুল হাসান ফরহাদ 

আসন্ন ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বুধবার (১৮ মার্চ ২০২৬) রাতে ত্রিশাল উপজেলার দরিরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে অবস্থিত জান্নাক কার ওয়াশে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ত্রিশাল থানা পুলিশ জানায়, আসন্ন ঈদকে কেন্দ্র করে এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!