
রাকিবুল হাসান ফরহাদ
পবিত্র ঈদ উপলক্ষে ত্রিশালে ৩৯ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে আল-ইনসাফ যুব ও প্রবাসী সংগঠন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৭নং হরিরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাউলাদী পশ্চিমপাড়া (রাকিবের মোড়) এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৌদি প্রবাসী মোঃ বেলাল ফকিরের সার্বিক তত্ত্বাবধানে এবং সকল প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত এ ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, মাওলানা আহসান উল্লাহ এবং সম্মানিত সদস্য সাদিকুল ইসলাম।
এসময় অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম
