Header Image

শহীদ পরিবারের পাশে যুবদল: কুড়িগ্রামে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

 

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কুড়িগ্রাম জেলা যুবদল। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করে যুবদল নেতৃবৃন্দ। তাদের দাবি, শহীদদের এই ত্যাগ কখনো বৃথা যাবে না এবং তাদের পরিবারের পাশে সবসময় থাকবে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজবসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এসময় তারা শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

নেতৃবৃন্দ বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময়ই নিপীড়িত মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।”
এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানান স্থানীয়রা। তাদের মতে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সক্ষম হচ্ছে যুবদল।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!