Header Image

ভালুকায় অগ্নিকাণ্ডে ৪টি রুম পুড়ে ক্ষতি লাখ টাকার বেশি

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ 

ময়মনসিংহের ভালুকা উপজেলা পৌর সদরের ৯নং ওয়ার্ডের কাঠালী এলাকায় ফজলুল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি রুমে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের আগ মুহূর্তে একটি রুমে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ডাক-চিৎকার শুরু করে। প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাড়ির মালিক ফজলুল হক জানান, আমি গ্রামের বাড়িতে ছিলাম। ভাড়াটিয়ারা ফোনে জানালে আমি পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিসের সাথে কথা বলি। এখানে ভাড়াটিয়ারা থাকতো। ভাড়াটিয়াদের সকল কিছু পুড়ে গেছে। একজন কাপড় ব্যবসায়ী থাকতো। তার সকল মালামাল পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাড়াটিয়া মো. রুকন বলেন, এক রুমে আমার ভাগ্নি থাকতো। সন্ধ্যার আগেও সব ঠিকঠাক ছিলো। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। সঠিক কোনো কিছু বলতে পারতেছি না।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!