Header Image

ভালুকায় বাসের চাপায় নিহত ১,আহত ৩০

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও সি এনজির ওপর উঠে গেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একই ল্যানের মাঝে অটোরিকশা, সিএনজির উপর উঠে গেলে এতে ঘটনাস্থলেই একজন মহিলার  মৃত্যু হয়  তবে পরিচয় সনাক্ত হয়নি এবং আহত হন আরও ৩০ জন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান আমরা খবর দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, ঘটনা স্থলে একজন নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!