ভালুকায় বিদ্যুতের টাওয়ারে যুবকের অবাককাণ্ড, অতঃপর ভালুকায় বিদ্যুতের টাওয়ারে যুবকের অবাককাণ্ড, অতঃপর – SF TV
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline
ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

ভালুকায় বিদ্যুতের টাওয়ারে যুবকের অবাককাণ্ড, অতঃপর

আনোয়ার হোসেন তরফদার / ১৮৫ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় প্রায় দুইশত ফিট উচ্চতার একটি নবনির্মিত উচ্চ ভোল্টেজের বিদ্যুতের টাওয়ারের চূড়ায় চড়ে মো: সাগর (৩৩) নামে এক যুবকের অবাককান্ড, প্রায় ৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়েছে।

উদ্ধার হওয়া যুবক মো: সাগর ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর তারাপাশা গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩০আগষ্ট) সকাল আনুমানিক ৭টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও (গাংগাটিয়া) এলাকায় নবনির্মিত উচ্চ ভোল্টেজের বিদ্যুতের টাওয়ারের চূড়ায় চড়ে অবলীলায় ঘোরাঘুরি করছেন আবর কখনো শুণ্যে শুয়ে-বসে হাত নাড়িয়ে মজা করছেন। যুবকের এমন অবাক কান্ড দেখে স্থানীয়রা ভালুকা ফায়ার সার্ভিস ও মডেল থানা পুলিশে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস, ভালুকা মডেল থানার পুলিশ প্রায় ৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ওই যুবককে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনেন।

স্থানীয়রা মো: হারুন মিয়া ও জুয়েল মিয়া জানান, নিজেদের জমিতে কাজ করার সময় স্থানীয় কৃষকেরা দেখতে পান, এক যুবক বিদ্যুতের অন্তত দুইশত ফিট উচ্চ টাওয়ারে উঠে মো: সাগর অবলীলায় ঘুরাঘুরি করতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ওই যুবককে নিচে নামিয়ে আনে এবং থানা পুলিশের হেফাজতে নেন।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া জানান, লাইনটিতে নতুন তার টানা হলেও এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। তবে বড় ধরনের দুর্ঘটনা বা পড়ে যাওয়ার ঝুঁকি মনে করে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ভালুকা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় বিভিন্ন কৌশল প্রয়োগ করে বিকেল ৩টা ১৫মিনিট সময়ে ওই যুবককে নিচে নামানো হয় এবং তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক ধারণায় ওই যুবককে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। তার পরিবারের লোকজন আসলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category