Header Image

ইসলামপুরে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী মনির হোসেন

 

জামালপুর প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ইসলামপুর পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ইসলামপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ মনির হোসেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের বার্তা। তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন, ন্যায় ও ইনসাফভিত্তিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে ইসলামপুর পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
মনির হোসেন বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি ইসলামপুর পৌরবাসীসহ সকলকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান।
ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!