by SF News

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ী চাপায় তোফাজ্জল হোসেন গাজী (৩০) নামে এক মোবাইল মেকানিকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঁঠালী উর্মি সিএনজি পাম্প এলাকায় উপজেলার উথুরা ইউনিয়নের ধলিকুড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে ভালুকা বাজারের মোবাইল মেকানিক তোফাজ্জল হোসেন গাজী প্রতিদিনের মতো কাজ শেষ করে রাত সাড়ে ১২টার সময় বাসায় ফেরার পথে উল্লেখিত স্থানে একটি অজ্ঞাত গাড়ী চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। বিনা তদন্তে লাশ দাফন করার আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Post Views:
৩৯৩
