বিশেষ সংবাদ

নেত্রকোনা দুর্গাপুর থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব

নেত্রকোনা দুর্গাপুর থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব

  আল আমিন হাওলাদার, দুর্গাপুর কলমাকান্দা প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইলে সিএনজি চালক আবুল কালাম (৪০) হত্যা মামলার অন্যতম আসামি আল আমিনকে (৩৫) নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ (শনিবার) দিবাগত রাত ১টা ৫ মিনিটে দুর্গাপুর উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব ও এজাহার সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম পেশায় একজন সিএনজি চালক ছিলেন। নিজের বাড়িতে যাওয়ার রাস্তা না থাকায় তিনি প্রতিদিন প্রতিবেশী আল আমিনসহ অন্যান্য আসামিদের উঠানে সিএনজিটি রাখতেন। সিএনজি রাখাকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে তার বাগবিতন্ডা হয়। পরবর্তীতে আবুল কালাম বি
বেতন তুলতে না পেরে সড়কে শ্রমিকরা, ভালুকায় ২৫ মিনিট মহাসড়ক বন্ধ

বেতন তুলতে না পেরে সড়কে শ্রমিকরা, ভালুকায় ২৫ মিনিট মহাসড়ক বন্ধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় বেতন উত্তোলন সংক্রান্ত জটিলতার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২০ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার সিডস্টের বাজার এলাকায় অবস্থিত হামিদ টেক্সটাইল লিমিটেডের প্রায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ অসংখ্য গাড়ি সড়কে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির শ্রমিকদের মাসিক বেতন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিকাশ থেকে একবারে এক হাজার টাকার বেশি উত্তোলনে সাময়িক সীমা আরোপ করা হয়েছে বলে জানা গেছে। ফলে বেতন জমা হলেও পুরো টাকা একসঙ্গে উত্তোলন করতে না পারায় শ্রমিকদের মধ্যে অসন্তো
ময়মনসিংহে বিএনপির প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে ৬ জনের কারাদণ্ড 

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে ৬ জনের কারাদণ্ড 

  ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) ও গোলাম শহীদ (৫০)। তাঁদের কাছ থেকে ৬টি মুঠোফোন, ২৫ হাজার টাকা, হিসাবের খাতা এবং একটি একটি প্রাইভেট কার জব্দ করা হয়। সোমবার(৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২টার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান নামক এলাকায় তাঁদের আটক করে সাজা দেওয়া হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার  রাত সাড়ে ১২টার দিকে ভালুকার বগাজান এলাকায় টাকা বিতরণের খবর আসে। ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদের পক্ষে এসব টাকা বিতরণ করা হচ্ছিল। সেখান থেকে সেনাবাহিনীর টহল টিম সাতজনকে আটক করেন। সেখানে ৩০ জনের একটি দ
ইসলামপুরে উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাদাসহ বিএনপির ২৫ নেতা-কর্মী জামায়াতে যোগদান

ইসলামপুরে উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাদাসহ বিএনপির ২৫ নেতা-কর্মী জামায়াতে যোগদান

  জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ২৫ জন নেতা-কর্মী। ইসলামপুর উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দিন সাদার নেতৃত্বে তাঁরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় চরপুটিমারী ইউনিয়নের সাজেলের বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ যোগদান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা সেক্রেটারি আবু মুছা, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমান বন্দর থানা শাখার সভাপতি আবুসাইদ মু: মিন্টু, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুর রহমান। এছাড়াও ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্
ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান

ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান

  কামরুজ্জামান (কামরুল) ,নীলফামারী প্রতিনিধিঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ডালিয়া ডিভিশনের আওতাধীন ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে বরাদ্দপ্রাপ্ত কাজগুলোর মধ্যে সাইফোন ও আউটলেট নির্মাণকাজের পরিমাণ বেশি, যা বর্তমানে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। বিভিন্ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর ঠিকাদারদের কাজের মান উন্নয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা হলে, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ২০২৪-২৫ অর্থবছরে
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী দাঁড়িপাল্লার বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী দাঁড়িপাল্লার বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বড় মাঠ সংলগ্ন এলাকায় একটি নির্বাচনী বিলবোর্ড রাতের আঁধারে ছিঁড়ে ও ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, ‘আমরা জানি, কারা বা কারা এ কাজে জড়িত। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই কোনো স্বেচ্ছাচারমূলক ব্যবস্থা নিচ্ছি না। তবে বারবার এমন ঘটনা ঘটলে আমরা আর নীরব থাকব না। প্রমাণসহ দুষ্কৃতকারীদের আইনের হাতে সমর্পণ করব। তিনি আরও বলেন, ‘ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ফেস্টুন বিকৃতির ঘটনা সবার স্মৃতিতে আছে, যার প্রভাব নির্বাচনী ফলেও পড়েছিল। ইনশাআল্লাহ, ঠাকুরগাঁওবাসীও দেখিয়ে দেবে, এখানকার দুষ্কৃতকারী ও কাপুরুষদের পরাজয় অবশ্যম্ভাবী। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘আমরা নতুন করে কোনো স্বৈরাচার গড়তে দেব না। তাই এমন কর্মকাণ্ড পুনরাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বিন্দুমাত্
লালমনিরহাটে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ ও ঘর ভাঙচুরের অভিযোগ

লালমনিরহাটে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ ও ঘর ভাঙচুরের অভিযোগ

  লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় এক লাখ টাকার মাছ নিধন এবং টিনের ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আশরাফুল (ইসলাম) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কিং বিদ্যাবাগিস এলাকায় আশরাফুল আলীর স্ত্রীর নামে রেকর্ডভুক্ত জমি নিয়ে প্রতিবেশী গোপীনাথ রায় (৫৫), তার স্ত্রী বিথী রানী (৫০), সধীর চন্দ্র রায় (৬৫) ও সুমন রায়ের মো : রশিদুল মেকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তার স্ত্রীর মালিকানাধীন জমিতে থাকা একটি ৮ হাতি টিনের ঘর জমিতে থাকা আমের গাছ জোরপূর্বক দখল করে ভোগ করে আসছে। গত (২৬ জানুয়ারি) বিকালে আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর জমিতে অনধিকার প্রবেশ করে দুটি আমগাছ কেটে ফেলে প্রায় ১০ হাজার টাকা
ধোবাউড়ায় উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ

ধোবাউড়ায় উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ

ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় উত্তম কৃষি চর্চা ও উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধোবাউড়ার আয়োজনে পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ খামার বাড়ির উপ পরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক। এসময় তিনি বলেন, উপজেলার কৃষক কৃষাণীদের উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে। যাতে কৃষকরা ভোক্তার স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে গুণগত মানসম্মত নিরাপদ ফসল উৎপাদন করতে পারে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক(শস্য)সাজ্জাদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কামরুজ্জামান।
ভালুকা সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ভালুকা সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম জাহানারা আক্তার (৪০)। তিনি রাজৈ ইউনিয়নের চান্দাবরের বোর্ড বাজার এলাকার মৃত আনসারুলের স্ত্রী। বুধবার (২১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার থানার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনার সততা নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জাহানারা আক্তার ইসলামি ব্যাংকে এসেছিলেন টাকা উত্তেলন করার জন্য। ব্যাংকের কাজ শেষ করে ফেরার পথে তিনি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের থানার মোড় এলাকায় রাস্তা পারাপারের চেষ্টা করেছিলেন। এ সময় দ্রুতগতির অজ্ঞাত মিনি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতির দাবিতে

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতির দাবিতে

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা বেলী রানীর সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতির দাবিতে আজ বুধবার (২১ জানুয়ারি ) দুপুরে ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছেমানববন্ধনে বেলী রানি, তার পরিবারসহ স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সন্তানের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, সন্তানের পরিচয় ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বেলী রানি অভিযোগ করেন, সন্তানের পিতৃপরিচয় নিয়ে তিনি সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। মানববন্ধনে বক্তারা আরও বলেন, এ
error: Content is protected !!