বিশেষ সংবাদ

জলঢাকায় গ্রামীণ উন্নয়ন প্রকল্প পাকাকরণ রাস্তার কাজের তদারকি করছেন প্রকৌশলী তারিকুজ্জামান

জলঢাকায় গ্রামীণ উন্নয়ন প্রকল্প পাকাকরণ রাস্তার কাজের তদারকি করছেন প্রকৌশলী তারিকুজ্জামান

  কামরুজ্জামান (কামরুল), নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলের কাঁচা রাস্তা গুলো পাকা রাস্তা হওয়ায় ছোট ছোট যানবাহনসহ মানুষ জনের চলাচলে সুবিধা হয়েছে। পায়ে হাঁটা এবং পাঁকা রাস্তাদিয়ে ছুটে চলছে ছোট ছোট যানবাহন। পাড়ার শিক্ষার্থীরা নির্বিঘ্নে পাঠশালায় যাচ্ছে। এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মেঠোপথ গুলো পিচঢালা সড়কে পরিণত হয়েছে। স্কুল/কলেজের ছেলে মেয়েরা বাইসাইকেল চালিয়ে শিক্ষালয়ে যাতায়াত করছে। বাড়ি থেকে বের হলেই পাঁকা রাস্তায় চলাচল করছে মানুষ জন ও ক্ষেতের সবজি সহ নানা কৃষি পণ্য সহজেই বাজারে নিয়ে যাচ্ছে কৃষকরা । এক কথায় গ্রামীণ জনপদ দিনদিন শহরে রূপান্তরিত হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি'র) তত্ত্বাবধানে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক গুলোতে পাঁকাকরণ রাস্তার কাজ চলছে। সারেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম এলাকায় ঘুরে
ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল আদালতে!

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল আদালতে!

  রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ বিয়ের পিঁড়িতে বসেছিলেন হাসিমুখে। কিন্তু বাসর ঘরে ঢুকতেই যেন আকাশ থেকে পড়লেন যুবক। তার অভিযোগ, বাসর রাতে ওয়াশরুম থেকে কনে মুখ ধুয়ে বের হওয়ার পর দেখা যায় কনে বদলে গেছে। এতে আনন্দ রূপ নেয় সন্দেহ আর মামলার জালে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার ভান্ডারা এলাকায়। ওই গ্রামের জিয়ারুল হকের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী উপজেলার চন্ডিপুর এলাকার মৃত ইব্রাহীমের ছেলে রায়হান কবিরের। তবে বিয়ের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সেই দাম্পত্য সম্পর্ক গড়ায় আদালত আর কারাগার পর্যন্ত। বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষ একাধিকবার আলোচনায় বসলেও কোনো সমাধান হয়নি। গত বছরের ২৭ আগস্ট কনের বাবা জিয়ারুল হক বর রায়হান কবির ও তার দুলাভাই মানিক হাসানকে আসামি করে ঠাকুরগাঁও আদালতে মামলা দায়ের করেন। পাল্টা হিসেবে ২ সেপ্টেম্বর রায়হান কবির কনের বাবা জিয়ারুল হক ও ঘটক মোতালেবকে আসামি করে
মালিক সমিতির সঙ্গে মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃবৃন্দ

মালিক সমিতির সঙ্গে মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃবৃন্দ

কুড়িগ্রামে মটর মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক জনাব মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় নেতৃবৃন্দ মটর মালিকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য কপিল উদ্দিন, লুৎফর বক্সীসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে বিএনপির পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ
‎পিরোজপুরে ১০৮ চুলায় চিতই পিঠার মহোৎসব, হাজারো মানুষের ঢল

‎পিরোজপুরে ১০৮ চুলায় চিতই পিঠার মহোৎসব, হাজারো মানুষের ঢল

সুমন দেবনাথ, বরিশাল প্রতিনিধি পিরোজপুরের নাজিরপুরে শীতের কুয়াশা ভেদ করে ভেসে আসছিল মাটির চুলার ধোঁয়া আর গরম চিতই পিঠার ঘ্রাণ। কালীমন্দিরের প্রাঙ্গণে সারি সারি জ্বলতে থাকা ১০৮টি মাটির চুলা, নারীদের ব্যস্ত হাত আর চিতই পিঠার গরম ঘ্রাণে তৈরি হয় এক ভিন্ন আবহ। তীব্র শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মানুষের উপস্থিতিতে শতবর্ষের ঐতিহ্যবাহী চিতই পিঠা উৎসব এবারও রূপ নেয় জনসমাগমের মহোৎসবে। ‎রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী বাজারসংলগ্ন দেবলাল চক্রবর্তীর বাড়ির কালীমন্দিরে অনুষ্ঠিত হয় এ শতবর্ষী পিঠা উৎসব। সন্ধ্যা থেকে শুরু হয়ে উৎসব চলে সোমবার (১৯ জানুয়ারি) সকাল পর্যন্ত। ধর্মীয় আচারকে ঘিরে শুরু হলেও সময়ের পরিক্রমায় এই আয়োজন এখন পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। ‎সরেজমিনে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে গড়ে তোলা হয়েছে ১০৮টি মাটির চুলা। প্রতিটি চুলার ওপর রাখা হ
ত্রিশালে ভোটের গাড়ির প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ত্রিশালে ভোটের গাড়ির প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  রাকিবুল হাসান ফরহাদ: ত্রিশাল উপজেলার সরকারি নজরুল একাডেমি মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন করতে ভোটের গাড়ি (সুপার ক্যারাভ্যান) প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি ) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আরাফাত ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সম্প্রচার শুরুর পূর্বে অতিথিবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। প্র
হালুয়াঘাট-ধোবাউড়ায়-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

হালুয়াঘাট-ধোবাউড়ায়-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

মাহবুব আলম সরকার: ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম নামের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা-৬টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাজনীতিতে ধৈর্য্য,সহনশীলতা, সহমর্মিতা এবং পারস্পরিক সম্মানবোধ থাকা খুব জরুরি । সকল রাজনৈতিক দলের নেতাকর্মী,সমর্থক সবার জন্যই আমরা একজন আরেকজনের প্রতি ঘৃণা,বিদ্বেষ ছড়াতে পারবো,ধিক্কার জানাতে পারবো কিন্তু পৃথিবীর সমস্ত কিছু দিয়েও কি নজরুল এর সন্তান এর জন্য তার বাবাকে ফিরিয়ে দিতে পারবো? পৃথিবীর সমস্ত কিছু দিয়ে, নজরুল এর স্ত্রীর কাছে তার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো সম্ভব না। ধোবাউড়া উপজেলারসব রাজনৈতিক দলের নেতাকর্মী এবং জনগণকে এই সহিংস রাজনীতি পরিহার করার অনুরোধ জানিয়ে,এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদ
ঠাকুরগাঁওয়ে জাল দলিল সহ দালাল আটক

ঠাকুরগাঁওয়ে জাল দলিল সহ দালাল আটক

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ   ঠাকুরগাঁওয়ের দলিল সম্পাদন করতে এসে সার্টিফাইড কপি ( ভুয়া অবিকল নকল) সহ এক দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ফেব্রুয়ারি) সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল সম্পাদন করতে গেলে সার্টিফাইড কপি (জাল দলিল) তৈরির কারিগর হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের আব্দুর রহিমের ছেলে মজিবুর রহমানকে কারাদণ্ড দেওয়া হয়। সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, আজ বিকেলে এক দলিল লেখকের মাধ্যমে দলিল সম্পাদন করতে আসেন পৌরশহরের মোকলেসুর রহমান (৮০) নামের এক জমি বিক্রেতা। সেই বিক্রেতার মূল কাগজপত্র যাচাই-বাছাইকালে একটি দলিলের সার্টিফাইড কপিতে কর্মকর্তার স্বাক্ষর সন্দেহ হলে প্রমাণ সাপেক্ষে আটকে দেওয়া হয়। এবং ওই বিক্রেতার কাছ থেকে সার্টিফাইড কপি সরবরাহকারীর তথ্য নিয়ে অফিসে এনে মজিবুর রহমানকে আটক করা হয়৷ পরে সহকারী
কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনা সদস্য নিহত ছেলে গুরুত্বর আহত

কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনা সদস্য নিহত ছেলে গুরুত্বর আহত

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে পাথরবোঝাই ট্রাকের চাপায় নজরুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা এবং কুড়িগ্রাম সদর যাত্রাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে ছেলে নিয়ে শহরের দিকে আসার সময় তারামন বিবি মোড়ে একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে নজরুল ইসলাম ট্রাকের নিচে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার ছেলে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত কর
আল-ইনসাফ যুব ও প্রবাসী সংগঠনের সেবামূলক কার্যক্রম অব্যাহত

আল-ইনসাফ যুব ও প্রবাসী সংগঠনের সেবামূলক কার্যক্রম অব্যাহত

  রাকিবুল হাসান ফরহাদ : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আল-ইনসাফ যুব ও প্রবাসী সংগঠন। ২০১৮ সাল থেকে সংগঠনটি নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সৌদি আরব প্রবাসী মোঃ বেলাল ফকিরের প্রতিষ্ঠা ও সভাপতিত্বে সংগঠনটি স্থানীয়ভাবে একটি সুসংগঠিত ও বিশ্বাসযোগ্য মানবিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে। সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ বেলাল ফকির। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কুয়েত প্রবাসী মোঃ ফরহাদ হোসাইন ফকির (আর্মি)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন সৌদি প্রবাসী মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সৌদি প্রবাসী মোঃ বেলাল হোসাইন। প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন সৌদি প্রবাসী মোঃ দুলাল শেখ এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে রয়েছে
ত্রিশালে ৯ বছরের শিশু মুবিনার এক পায়ে অস্ত্রোপচার, সহায়তা চায় পরিবার

ত্রিশালে ৯ বছরের শিশু মুবিনার এক পায়ে অস্ত্রোপচার, সহায়তা চায় পরিবার

  রাকিবুল হাসান ফরহাদ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাজির কান্দা গ্রামের জামাল উদ্দিনের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে মুবিনা (৯) এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছে। সম্প্রতি বাড়ির ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়ে তার পায়ের রগ কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ ও জটিলতা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে মুবিনার এক পায়ে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। তবে অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসা, নিয়মিত ওষুধ ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে চরম বিপাকে পড়েছে পরিবারটি। পরিবার সূত্রে জানা যায়, মুবিনার বাবা জামাল উদ্দিন একজন দিনমজুর। সীমিত আয়ের কারণে ইতোমধ্যে চিকিৎসা ব্যয়ে তিনি নিঃস্ব প্রায়। মেয়ের উন্নত চিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছে
error: Content is protected !!