জলঢাকায় গ্রামীণ উন্নয়ন প্রকল্প পাকাকরণ রাস্তার কাজের তদারকি করছেন প্রকৌশলী তারিকুজ্জামান
কামরুজ্জামান (কামরুল), নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলের কাঁচা রাস্তা গুলো পাকা রাস্তা হওয়ায় ছোট ছোট যানবাহনসহ মানুষ জনের চলাচলে সুবিধা হয়েছে। পায়ে হাঁটা এবং পাঁকা রাস্তাদিয়ে ছুটে চলছে ছোট ছোট যানবাহন। পাড়ার শিক্ষার্থীরা নির্বিঘ্নে পাঠশালায় যাচ্ছে। এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মেঠোপথ গুলো পিচঢালা সড়কে পরিণত হয়েছে। স্কুল/কলেজের ছেলে মেয়েরা বাইসাইকেল চালিয়ে শিক্ষালয়ে যাতায়াত করছে। বাড়ি থেকে বের হলেই পাঁকা রাস্তায় চলাচল করছে মানুষ জন ও ক্ষেতের সবজি সহ নানা কৃষি পণ্য সহজেই বাজারে নিয়ে যাচ্ছে কৃষকরা । এক কথায় গ্রামীণ জনপদ দিনদিন শহরে রূপান্তরিত হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি'র) তত্ত্বাবধানে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক গুলোতে পাঁকাকরণ রাস্তার কাজ চলছে।
সারেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম এলাকায় ঘুরে







