প্রতিরোধ নয়,ভারতের প্রধানমন্ত্রী মোদীর আগমনকে স্বাগত জানাতে দেশবাসীর প্রতি রওশনের আহবান।
ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেন- মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে স্বাগত জানাবে বাংলাদেশের জনগণ। ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মিত্র। বাংলাদেশ বন্ধুপ্রতিম রাষ্ট্র, ভারতের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন উপলক্ষে এক বিবৃতিতে বিরোধী দলীয় নেতা এ কথা বলেন।
বিবৃতিতে-দেশবাসীকে প্রতিরোধ নয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। দিল্লির সহিংসতাকে দুঃখজনক ঘটনা আখ্যা দিয়ে শনিবার বিবৃতিতে তিনি বলেছেন, নরেন্দ্র মোদি বিজেপির নেতা হিসেবে নয় মুক্তিযুদ্ধের মিত্রদেশ ভারতের সরকার প্রধান হিসেবে তিনি বাংলাদে
