ময়মনসিংহ

আদালত চত্বর থেকে নওমুসলিমকে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার

আদালত চত্বর থেকে নওমুসলিমকে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ থেকে আব্দুর রহমান নামে এক নওমুসলিম যুবককে অপহরণের ৫ ঘণ্টার পরে ভালুকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।  মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসের সামনে থেকে তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।  আব্দুর রহমান (পূর্বের নাম শঙ্কর চন্দ্র দাস), যিনি ফুলবাড়িয়া উপজেলার কুশমাইলের বাসিন্দা। পুলিশ সুত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর শঙ্কর চন্দ্র দাস এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে আব্দুর রহমান নাম ধারণ করেন। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিবাহ করে স্বাভাবিক জীবনযাপন করছিলেন।  তবে তার প্রথম স্ত্রী রিয়া রাণি বর্মন জেলা লিগ্যাল এইড অফিসে একটি পারিবারিক অভিযোগ দায়ের করলে আজ দুপুরে সেই মামলার শুনানিতে হাজিরা দিতে আসেন আব্দুর রহমান। হাজিরা শেষে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আদালত ভবন থেকে বের হওয়ার সময় ওত পে
ধোবাউড়ায় পূর্ব শত্রুতার জেরে মঞ্জুরুল হককে কুপিয়ে হত্যা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ধোবাউড়ায় পূর্ব শত্রুতার জেরে মঞ্জুরুল হককে কুপিয়ে হত্যা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

বার্নার্ড সরকার, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পূর্বের শত্রুতার জেরে মঞ্জুরুল হক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি গত ২৬ মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ৪নং পোড়াকান্দুলিয়া ইউনিয়নের রাউতি মাইজপাড়া গ্রামে (বন্ধ ওশান এলাকায়) ঘটে। নিহত মঞ্জুরুল হক (পিতা: মৃত মোঃ আঃ মোতালেব) ওই গ্রামের স্থায়ী বাসিন্দা। স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন মঞ্জুরুল হককে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্বজন মোঃ নুরুল হকসহ এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসির দাবি জানিয়েছেন। অন্যদিকে, বিবাদী পক্ষের মোছাঃ রেজিয়া খাতুন অভিযোগ করে বলেন, ঘটনার পর গত বুধবার দিবাগত রাতে বাদী পক্ষের লোকজন তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পু
ভালুকায় বনবিভাগ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

ভালুকায় বনবিভাগ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার ভালুকা  রেঞ্জের মেহেরাবাড়ী ক্যাম্প অফিসারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো। সোমবার (৩০ মার্চ) সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মেহেরাবাড়ী বিট অফিসার মোঃ মশফিকুর রহমান (মানিক) দায়িত্ব পালনের নামে স্থানীয়দের সঙ্গে অসদাচরণ করছেন এবং বিভিন্ন কাজে হয়রানি করছেন। তারা অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিষয় ও ছোটখাটো স্থাপনা নির্মাণের ক্ষেত্রেও নানা অজুহাতে অর্থ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয় বলেও দাবি করেন বক্তারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্মকর্তার বিচার দাবি করেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তবে অভিযুক্ত ক্যাম্প অফিসার মোঃ মশফিকুর র
প্রবাসী সফল উদ্যোক্তা জাকির হোসাইনের উদ্যোগে ৩০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রবাসী সফল উদ্যোক্তা জাকির হোসাইনের উদ্যোগে ৩০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

জামালপুর প্রতিনিধি: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী সফল উদ্যোক্তা ও সিনার ট্রান্স ইঞ্জিনিয়ারিং SDN. BHD (মালয়েশিয়া)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন। তার ব্যক্তিগত উদ্যোগে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনার চর মধ্যপাড়া মহিউস সুন্নাহ কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে ৩০০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রতিজনকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়, যা বর্তমান সময়ে অসচ্ছল মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন স্থানীয়রা। প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে জাকির হোসাইনের এমন উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান (দুবাই, সংযুক্ত আরব আমিরাত), আউজি ফ্যাশন বিডি ও আউজি রেন্টএকার মিরপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জিয়াউল হক জিয়া, ১১নং চরপুটিমারী ইউন
তরফদার বাড়ি মিনি টুর্নামেন্ট অনুষ্ঠিত 

তরফদার বাড়ি মিনি টুর্নামেন্ট অনুষ্ঠিত 

  ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশিন্দা তরফদার বাড়িতে পারিবারিক উদ্যোগে এক ব্যতিক্রমী মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (আজ) বিকাল তিনটায় আয়োজিত এ টুর্নামেন্টে পরিবারের সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলায় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে শাপলা দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। এদিকে শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ ছিল না আয়োজন। মহিলাদের জন্য রাখা হয় বালিশ খেলা, যেখানে তারা আনন্দঘন অংশগ্রহণ করেন। পাশাপাশি শিশুদের জন্য আয়োজন করা হয় বিস্কুট খেলা, যা ছোটদের মাঝে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। আয়োজকরা জানান, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং সবাইকে আনন্দ দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরাও এমন ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
ভালুকায় অগ্নিকাণ্ডে ৪টি রুম পুড়ে ক্ষতি লাখ টাকার বেশি

ভালুকায় অগ্নিকাণ্ডে ৪টি রুম পুড়ে ক্ষতি লাখ টাকার বেশি

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলা পৌর সদরের ৯নং ওয়ার্ডের কাঠালী এলাকায় ফজলুল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি রুমে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের আগ মুহূর্তে একটি রুমে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ডাক-চিৎকার শুরু করে। প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির মালিক ফজলুল হক জানান, আমি গ্রামের বাড়িতে ছিলাম। ভাড়াটিয়ারা ফোনে জানালে আমি পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিসের সাথে কথা বলি। এখানে ভাড়াটিয়ারা থাকতো। ভাড়াটিয়াদের সকল কিছু পুড়ে গেছে। একজন কাপড় ব্যবসায়ী থাকতো। তার সকল মালামাল পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভাড়াটিয়া মো. রুকন বলেন, এক রুমে আমা
বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম সাইফুল ইসলাম তোতা’র পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম সাইফুল ইসলাম তোতা’র পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান মরহুম সাইফুল ইসলাম তোতা’র পরিবারের পক্ষ থেকে। শুভেচ্ছা বার্তায় মোঃ আলীনুর ইসলাম বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। এ সময় তিনি তার মরহুম পিতা, চরগোয়ালিনী ইউনিয়নের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম তোতা’র অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তার দেখানো পথ অনুসরণ করেই তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাক
ভালুকায় বাসের চাপায় নিহত ১,আহত ৩০

ভালুকায় বাসের চাপায় নিহত ১,আহত ৩০

  ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও সি এনজির ওপর উঠে গেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একই ল্যানের মাঝে অটোরিকশা, সিএনজির উপর উঠে গেলে এতে ঘটনাস্থলেই একজন মহিলার  মৃত্যু হয়  তবে পরিচয় সনাক্ত হয়নি এবং আহত হন আরও ৩০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান আমরা খবর দ্রুত ঘটনা
ঈদের আনন্দ ছড়িয়ে দিল আল-ইনসাফ যুব ও প্রবাসী সংগঠন

ঈদের আনন্দ ছড়িয়ে দিল আল-ইনসাফ যুব ও প্রবাসী সংগঠন

রাকিবুল হাসান ফরহাদ  পবিত্র ঈদ উপলক্ষে ত্রিশালে ৩৯ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে আল-ইনসাফ যুব ও প্রবাসী সংগঠন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৭নং হরিরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাউলাদী পশ্চিমপাড়া (রাকিবের মোড়) এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৌদি প্রবাসী মোঃ বেলাল ফকিরের সার্বিক তত্ত্বাবধানে এবং সকল প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত এ ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, মাওলানা আহসান উল্লাহ এবং সম্মানিত সদস্য সাদিকুল ইসলাম। এসময় অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম
ঈদকে সামনে রেখে ত্রিশালে মাদকবিরোধী অভিযান: ৩০ পিচ ইয়াবাসহ আটক ২

ঈদকে সামনে রেখে ত্রিশালে মাদকবিরোধী অভিযান: ৩০ পিচ ইয়াবাসহ আটক ২

রাকিবুল হাসান ফরহাদ  আসন্ন ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) রাতে ত্রিশাল উপজেলার দরিরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে অবস্থিত জান্নাক কার ওয়াশে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ত্রিশাল থানা পুলিশ জানায়, আসন্ন ঈদকে কেন্দ্র করে এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল পুলিশে
error: Content is protected !!