Header Image

কঠোর বিধিনিষেধের প্রথম দিনেই সিএনজি চাপায় শিকলে বাধা পাগলের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

 

কঠোর বিধি-নিষেধের প্রথম দিনে মযমনসিংহে ফুলবাড়িয়ায় সিএনজি চাপায় নাজমুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় সিএনজির দুই যাত্রী আহত হয়েছেন।

নিহত নাজমুল ইসলাম উপজেলার দেওখলা ইউনিয়নের কালীবাজাইল এলাকার নমেজ আলীর ছেলে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল সোয়া ৫ টার দিকে ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের দেওখোলা নামকস্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান।

তিনি বলেন, ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহ যাওয়ার সময় দেওখোলা এলাকায় আসতেই একটি বেপরোয়া সিএনজি হাত পায়ে শিকল পড়া নাজমুল ইসলাম নামে একজনকে চাপা দিয়ে সিএনজিটি রাস্তার পাশেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নাজমুল মারা মারা যান। আহত হয় সিএনজির দুই যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

নিহত নাজমুলের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার পর আত্মীয়রা নাজমুলকে শনাক্ত করেন। নাজমুলের আত্মীয়রা জানায়, নাজমুল মানসিক রোগী। তাই, তাকে হাত পায়ে শিকল পড়িয়ে রাখতেন। ভোররাতে বাড়ি থেকে পালিয়ে সড়কে আসতেই সিএনজি চাপায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় নাজমুলের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!