ময়মনসিংহ

ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ) শুক্রবার ৫ ডিসেম্বর সকালে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও প্রান্ত স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ) লিঃ এর সহযোগিতায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৫-২০২৬ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এই প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রান্ত স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মনসুর আলম চন্দন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল আমিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সন্মানিত সদস্য এনামুল
সংগঠনকে আরো গতিশীল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে -গোলাম কিবরিয়া পলাশ

সংগঠনকে আরো গতিশীল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে -গোলাম কিবরিয়া পলাশ

  নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাবই পেশাদার সাংবাদিকতার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ। তিনি বলেন, ঐক্যই সাংবাদিকদের মূল শক্তি। যারা মাঠে-ঘাটে কাজ করেন, সত্যকে তুলে ধরেন তাদের অধিকার রক্ষায় শক্তিশালী সংগঠনের বিকল্প নেই। তিনি আরও বলেন, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। পেশাদার ও মূলধারার সাংবাদিকদের নিয়ে গঠিত ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ইতোমধ্যে সাংবাদিকদের অধিকার আদায়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। আমরা চাই, জেলার প্রতিটি কর্মরত সাংবাদিক একই ছাতার নিচে থেকে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মর্যাদা রক্ষায় ভূমিকা রাখুক। গোলাম কিবরিয়া পলাশ জানান, সংগঠনের মূল লক্ষ্য পেশাদার সাংবাদিকদের সুরক্ষা, কর্মপরিবেশ নিশ্চয়তা এবং সাংবাদিকতার মান উন্নয়ন। তিনি বলেন,
ভালুকায় নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে শুভেচ্ছা ও মতবিনিময় 

ভালুকায় নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে শুভেচ্ছা ও মতবিনিময় 

ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি ঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সাথে  জাতীয় যুবশক্তি ময়মনসিংহ জেলা ও ভালুকা উপজেলার  পক্ষ থেকে নেতা কর্মীরা  শুভেচ্ছা বিনিময় করেন। বুধবার ৩ ডিসেম্বর সন্ধ্যা রাতে  এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময়  জাতীয় যুব শক্তি,ময়মনসিংহ জেলা শাখার যুগ্ন আহবায়ক দিদারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের প্রত্যাশা সুন্দর ভালুকা গড়ার লক্ষ্যে উনি কাজ করে যাবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন।  
তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

  গোলাম কিবরিয়া পলাশ তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান। প্রধান অতিথি বলেন, ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে প্রযুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ এবং নেতিবাচক দিকগুলো বর্জন করতে হবে। যুগের চাহিদার সাথে খাপ খাইয়ে তরুণ সমাজকে নিজেদের এগিয়ে নিতে হবে। গতিশীল জীবনে থেমে না গিয়ে সুচিন্তিতভাবে জীবনের মূল্যবান উপাদানগুলো বেছে নিতে হবে। তারুণ্যে
কুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত 

কুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত 

কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ মঙ্গলবার কুড়িগ্রাম জেলা বিএনপি দলীয় কার্যালয়ে বাংলাদেশের সকল জনগণ যাকে ভালোবাসে এবং সব দল মেনে নিয়েছে বাংলাদেশের মুরব্বি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলার উদ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক জনাব হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা,সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রশিদ নয়ন, জেলা যুবদলের প্রচার সম্পাদক সুমন,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন(বুলেট), মোজাফ্ফর মিনহাজুল ইসলাম লিটন সভাপতি, কুড়িগ্রাম জেলা ইয়া সাইবার ফোর্স জেট সি এফ সহ, জেলা যুবদল এবং সদর উপজেলা যুবদল ও পৌর যুবদলের
কুড়িগ্রামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুড়িগ্রামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা কুড়িগ্রামে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় আল জামিয়াতুল ইসলামিয়া নূরুল উলুম মাদরাসা মাঠে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প উপস্থিত ছিলেন ছিলেন কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রফেসর মাহমুদুল হক সরকার, শরীফুল ইসলাম মন্ডল ও যাত্রাপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আইয়ুব আলী সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিলু হাসান মিলন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর ছোট ছেলে নাজমুস সায়াদাত তানজীল সিনিয়র য
ডেঙ্গু প্রতিরোধে মসিকের উদ্যোগে নিম্ন আয়ের পরিবারকে মশারি বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে মসিকের উদ্যোগে নিম্ন আয়ের পরিবারকে মশারি বিতরণ

  মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নিম্ন আয়ের পরিবারের মধ্যে মশারি বিতরণ করেছে। সোমবার কৃষ্টপুর সিটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মিজ্ ফারাহ শাম্মী শতাধিক পরিবারের হাতে মশারি তুলে দেন। এসময় তিনি বলেন, ডেঙ্গুমুক্ত ময়মনসিংহই আমাদের লক্ষ্য। একটি পরিবারও যেন ঝুঁকিতে না থাকে, সে জন্য আমরা মাঠে নেমেছি। পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দরিদ্র মানুষের হাতে নিরাপত্তার ঢাল হিসেবে মশারি তুলে দিচ্ছি। ডেঙ্গুর মৌসুমে প্রতিটি ওয়ার্ডে জমে থাকা পানি অপসারণ, নিয়মিত ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়াও নাগরিক পর্যায়ে সচেতনতা বাড়াতে প্রচারণা চলমান রয়েছে। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের
গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী – জেলা প্রশাসক

গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী – জেলা প্রশাসক

গোলাম কিবরিয়া পলাশ: ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেছেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সুসংহত করতে কিছু মৌলিক ভিত্তি প্রয়োজন, আর সেই ভিত্তিগুলোর মধ্যে অন্যতম হলো মিডিয়া। আগে যেমন মিডিয়া দায়িত্ব পালন করত, এখন তার ভূমিকা আরও শক্তিশালী ও প্রভাবশালী হয়ে উঠেছে। গণতন্ত্রের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে আপনাদের সক্রিয় ভূমিকা প্রশাসনের জন্য অত্যন্ত সহায়ক হবে। সোমবার (০১ ডিসেম্বর) ময়মনসিংহে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী নই বরং আমরা চাই আপনাদেরকে সহযোগী শক্তি হিসেবে পাশে পেতে। আপনারা পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্বশীলতার জায়গায় যেন কখনোই আপস না করেন এটাই আমাদ
সাংবাদিক মাহবুব আলম’র ওপর কিশোর গ্যাং ‘রাসেল বাহিনীর’ ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলা

সাংবাদিক মাহবুব আলম’র ওপর কিশোর গ্যাং ‘রাসেল বাহিনীর’ ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলা

  ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় গণমাধ্যম কর্মী ও CNN Bangla টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক মাহবুব আলম সরকারের ওপর ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে ২নং গামারীতলা ইউনিয়নের কাছম মার্কেট থেকে প্রায় ১০০ ফিট পশ্চিমে সাঁতাইরাপাড়া মেইন রোডে এ হামলা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হামলার নেতৃত্ব দেয় এলাকার কুখ্যাত কিশোর গ্যাং নেতা রাশেদুল ইসলাম রাসেল ও তার বাহিনীর সদস্যরা। ভুক্তভোগী সাংবাদিক মাহবুব আলম সরকার জানান, প্রতিদিনের মতো ধোবাউড়া উপজেলা থেকে সংবাদ সংগ্রহ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনি গোপন সূত্রে জানতে পারেন মাদক ও ভারতীয় চোরাচালানের একটি গাড়ি ওই এলাকায় প্রবেশ করতে পারে। ঘটনাটির ভিডিও ও প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে তিনি দ্রুত কাছম মার্কেট সংলগ্ন সাঁতাইরাপাড়
ত্রিশালে চার সাংবাদিককের উপর হামলা!ইউপি মেম্বারসহ আটক দুই

ত্রিশালে চার সাংবাদিককের উপর হামলা!ইউপি মেম্বারসহ আটক দুই

  ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইউনিয়ন বিএনপিনেতা ও ইউপি সদস্য সোহরাব উদ্দিন স্বপনের নেতৃত্বে হামলায় আহত হয়েছেন ময়মনসিংহের ত্রিশালে কর্মরত সমকাল প্রতিনিধিসহ চার সাংবাদিক। ওই ঘটনায় ত্রিশাল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ওই বিএনপি নেতাসহ দুইজনকে আটক করেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ত্রিশাল প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আহত সাংবাদিকরা হলেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের ত্রিশাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম, ত্রিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য এস এম মাসুদ রানা (সকালের সময়), আব্দুল্লাহ আল ফাহাদ (কালবেলা) ও রাকিবুল হাসান সুমন (নয়া শতাব্দী)। সাংবাদিকরা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব
error: Content is protected !!