ছাত্রলীগের কমিটিতে ‘ছাত্রদল নেতা’, তিনজনের পদত্যাগ ছাত্রলীগের কমিটিতে ‘ছাত্রদল নেতা’, তিনজনের পদত্যাগ – SF TV
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline
ধোবাউড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ দুইজন শিক্ষার্থী ধোবাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভালুকায় শিশু ছাত্রীকে যৌন নিপীড়ন; মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ভালুকায় পিটিয়ে শিক্ষককের হাত ভেঙে দিলেন মহিলা দলের নেত্রী ও ছেলে বরিশালে সবজিতে স্বস্তি,নাগালের বাইরে মাছ মুমূর্ষ রোগীর স্বজনরা রক্ত না পেয়ে দিশেহারা, নিজেই রক্ত দিলেন চিকিৎসক মাসকান্দা বাসস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনে গাড়িতে আগুন- বিক্ষোভ মিছিল শ্রমিকরা! দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী দুর্গাপুরে পাওনা টাকা চাইতেই ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!

ছাত্রলীগের কমিটিতে ‘ছাত্রদল নেতা’, তিনজনের পদত্যাগ

Reporter Name / ১৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

ঢাকা উত্তর মহানগরের ছাত্রলীগের মোহাম্মদপুর থানা কমিটি ঘোষণা আর তিন নেতার পদত্যাগ-দুটোই ঘটল প্রায় একই সময়ে।

যাকে আট সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে, রাজনীতিতে তার যথেষ্ট অভিজ্ঞতা না থাকা আর সাধারণ সম্পাদকের ছাত্রদল সম্পৃক্ততার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ আট সদস্যের মোহাম্মদ থানা কমিটির ঘোষণা দেন সোমবার রাতে। আর কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেন নতুন কমিটির সহসভাপতি শাকিল ইসলাম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক অনিক ও সাংগঠনিক সম্পাদক প্রতীক হাসান শুভ।

এক বছরের জন্য অনুমোদিত কমিটির তিনজন সরে দাঁড়ানো নিয়ে সংগঠনের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।