দুর্গাপুরে পাওনা টাকা চাইতেই ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই! দুর্গাপুরে পাওনা টাকা চাইতেই ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই! – SF TV
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে নবধারা মডেল স্কুলে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ভালুকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের বিরুদ্ধে, যুবদল নেতার সংবাদ সম্মেলন ভালুকায় শ্রমিক দলের আনন্দ মিছিল  ভালুকায় থানায় অভিযোগ দেওয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক ধোবাউড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা জনসচেতনতা প্রচারে ভিডিও শো অনুষ্ঠিত শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন মোর্শেদ আলমের অভিনন্দন ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি ময়মনসিংহের সদর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে দুবৃওরা আগুন দিয়ে আসবাবপত্র সহ কাগজ পএ পুড়িয়ে দিয়েছে

দুর্গাপুরে পাওনা টাকা চাইতেই ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!

নিউজ ডেক্স / ৮৯ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে ব্যবসায়িক লেনদেনের পাওনা টাকা নিয়ে দুই ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। এতে ওবায়দুল হক তুহিন (৬০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় আপন বড় ভাই আমিনুর হক আমিনের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তিনি।

রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মাড়িয়া গ্রামে আমিনের মুরগির খামারের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত তুহিনকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত তুহিনের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা দুই ভাই যৌথভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়িক হিসাব অনুযায়ী তাঁর পাওনা প্রায় দেড় কোটি টাকা। দীর্ঘদিন ধরে সেই টাকা বুঝিয়ে না দেওয়ায় রোববার পাওনা চাইতে গেলে বড় ভাই আমিনুর হক আমিনের নেতৃত্বে তাঁকে মারধর করা হয়। এতে তাঁর মাথা ফেটে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে আমিনুর হক আমিন জানান, তাঁর কাছে ছোট ভাইয়ের কয়েক লাখ টাকা পাওনা রয়েছে, যা তিনি স্বীকার করেন। তবে রাস্তায় দাঁড়িয়ে টাকা চাওয়াকে কেন্দ্র করে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন আহত তুহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category