ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দুর্নীতির অভিযোগে দবরদস্তা আমিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাময়িক বরখাস্ত ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দুর্নীতির অভিযোগে দবরদস্তা আমিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাময়িক বরখাস্ত – SF TV
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Headline
দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দুর্নীতির অভিযোগে দবরদস্তা আমিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাময়িক বরখাস্ত

আল এমরান / ২৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ভিত্তিতে দবরদস্তা আমিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস সুলতানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি আফরোজা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

গত (৯ আগষ্ট) কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, প্রাক্তন শিক্ষার্থীদের নিকট থেকে সার্টিফিকেট এবং মার্কশিট উত্তোলনের সময় নিয়মবহির্ভূতভাবে টাকা আদায়, সরকার থেকে প্রদত্ত বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণের সময় টাকা আদায়, বছর শেষে বর্তমান শিক্ষার্থীদের নিকট থেকে সরকারি বই ফেরত নেয়া এবং সংগৃহীত বইসমূহ বিক্রি করে দেয়া, বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিকট থেকে স্কাউট কার্যক্রম পরিচালনার জন্য টাকা আদায় করা হয় কিন্তু কোন ধরনের কার্যক্রম পরিচালিত হয় না, এস এস সি পরীক্ষার্থীদের নিকট থেকে সরকারিভাবে নির্ধারিত ফি এর চেয়ে বেশি টাকা আদায় করা,প্রধান শিক্ষকের বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, ছাত্র ছাত্রী এবং অবিভাবকদের সাথে খারাপ ব্যবহার, সর্বোপরি বিদ্যালয়ে শিক্ষা প্রদানের মান নিম্নগামী যার ফলস্বরূপ শিক্ষার্থীদের বিদ্যালয় ত্যাগের উচ্চহার পরিলক্ষিত হয়। সন্তোষজনক জবাব আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ঘটনার গুরুত্ব বিবেচনা করে নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিতভাবে প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়।

নোটিশের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন জবাব দাখিল করা ও জবাবটি সঠিক এবং সন্তোষজনক না হওয়ায় গত (১৬ আগষ্ট) বিদ্যালয়ের এডহক কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে তাকে বরখাস্ত করা হয়।

বরখাস্তকালীন সময়ে খোরপোষ ভাতা হিসেবে বেতনের অর্ধেক পাবেন, এ সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে আলাদা হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে, বিদ্যালয়ের হিসাব সঠিক ভাউচার মূলে ০১/০১/২০১২ইং হতে ৩১/০৭/২০২৬ইং পর্যন্ত পত্র প্রাপ্তির ১৫ দিনে মধ্যে এডহক কমিটির নিকট দাখিল করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category