ভালুকায় থানায় অভিযোগ দেওয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ভালুকায় থানায় অভিযোগ দেওয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ – SF TV
  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
ভালুকায় থানায় অভিযোগ দেওয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক ধোবাউড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা জনসচেতনতা প্রচারে ভিডিও শো অনুষ্ঠিত শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন মোর্শেদ আলমের অভিনন্দন ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি ময়মনসিংহের সদর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে দুবৃওরা আগুন দিয়ে আসবাবপত্র সহ কাগজ পএ পুড়িয়ে দিয়েছে ধোবাউড়ায় চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সরকারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ভালুকায় জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত ভালুকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু 

ভালুকায় থানায় অভিযোগ দেওয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর ভোররাতে বাড়িতে হামলা চালিয়ে ইউপি সদস্য আনোয়ার হোসেন আকন্দকে ঘর থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো দেবরদের বিরুদ্ধে। এ সময় ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীর স্ত্রী মরিয়ম খাতুন।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার বগাজান গ্রামের বাসিন্দা মরিয়ম খাতুন গতকাল জমি-সংক্রান্ত বিরোধের বিষয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর স্বামী ইউপি সদস্য আনোয়ার হোসেন আকন্দের পৈতৃক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছেন চাচাতো দেবর আবু সাইদ ও তাঁর লোকজন।

মরিয়ম খাতুনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর আজ ভোররাতে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হওয়ার সময় আবু সাইদ গংরা তাঁর স্বামী আনোয়ার হোসেন আকন্দকে ঘর থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, তাঁদের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় রাকিব মিয়া জানান ভোরে চিৎকারের শব্দ শুনে ঘুম থেকে উঠি পরে এসে দেখি চাচাকে শুয়ায়ে ফেলেছে মারার জন্য আমরা আসার সাথে সাথে চাচারা চলে যায়।

এ ঘটনায় অভিযুক্ত আবু সাইদের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category