মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোফাজ্জল হায়দারের মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোফাজ্জল হায়দারের – SF TV
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Headline
ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ দিন ব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন ফুলবাড়িয়ায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ওসংহতি উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান  সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী! ধোবাউড়ায় জাতীয় ৫৫তম সমবায় দিবস পালিত দক্ষিণ গফরগাঁও উপজেলায় মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালী ফুলবাড়িয়া পৌর ওয়ার্ড দলনেতা সাকিব এর আয়োজনে ২০০ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন ভালুকার মল্লিকবাড়ী ইউপি নির্বাচন ঘিরে রুহুল আমিনের শোডাউন আগৈলঝাড়ায় মুসলিম পরিবারের বসতভিটায় মন্দিরের জমি ট্যাগ লাগিয়ে উচ্ছেদের পায়তারা

মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোফাজ্জল হায়দারের

আনোয়ার হোসেন তরফদার / ৪৬২ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি নেতা মোফাজ্জল হায়দার।

মোফাজ্জল হায়দার ২নং মেদুয়ারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, থানা ছাত্রদলের সাবেক সদস্য এবং সাবেক যুবদল নেতা। বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি কারাবরণও করেছেন বলে প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রচারপত্রে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। সেখানে তিনি জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মোফাজ্জল হায়দার বলেন, “প্রতিনিধি নয়, সেবক হিসেবে মেদুয়ারী ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত ও স্থানীয় নেতাকর্মী এবং ইউনিয়নবাসীর সমর্থনকে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চান।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মেদুয়ারী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। মোফাজ্জল হায়দারের প্রার্থী হওয়ার ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category