ভালুকায় শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশের  টিয়ারশেল  ভালুকায় শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশের  টিয়ারশেল  – SF TV
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
ভালুকায় শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশের  টিয়ারশেল  ত্রিশালে নবধারা মডেল স্কুলে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ভালুকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের বিরুদ্ধে, যুবদল নেতার সংবাদ সম্মেলন ভালুকায় শ্রমিক দলের আনন্দ মিছিল  ভালুকায় থানায় অভিযোগ দেওয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক ধোবাউড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা জনসচেতনতা প্রচারে ভিডিও শো অনুষ্ঠিত শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন মোর্শেদ আলমের অভিনন্দন ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি

ভালুকায় শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশের  টিয়ারশেল 

আনোয়ার হোসেন তরফদার / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকেরা আন্দোলনে নামার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের নিবৃত্ত করে। আজ দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের টিয়ারশেলে আক্রান্ত হয়ে কারখানার সাতজন শ্রমিক কারখানার অভ্যন্তরের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিকেল ৪টা পর্যন্ত কারখানাটির ভেতরে উত্তেজনা চলছিল।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় ‘পি.এ নিট কম্পোজিট গার্মেন্টস ও টেক্সটাইল’ কারখানা রয়েছে। এতে অন্তত ৫ হাজার শ্রমিক কাজ করেন। আজ সকাল থেকে শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দেন। দুপুর ১টা থেকে ২টার নাগাদ মধ্যাহ্নভোজের বিরতির সময় শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে কারখানা থেকে বেরিয়ে সড়কে গিয়ে আন্দোলনের চেষ্টা করেন। শ্রমিকেরা দুপুর ২টার দিকে কারখানার গেট থেকে বের হওয়ার চেষ্টা করলে সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করেন। এতে শ্রমিকেরা পুনরায় কারখানার অভ্যন্তরে চলে যান।

আজ বিকেল চারটার দিকে কারখানাটির মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আহমেদ জাহান বলেন, সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিলেও মধ্যাহ্নভোজের বিরতির সময় আন্দোলনে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত হয়ে ৭ জন শ্রমিক আমাদের মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন। মৃত্যুর খবর ছড়ানো হলেও তা ভুয়া। তিনি বলেন, এ ঘটনার পর থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকদের অল্প অল্প করে বাইরে বের করে দেওয়া হচ্ছে।

শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, শ্রমিকেরা আন্দোলনে বের হতে চাইলে আমরা তাদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তারা না মানায় বল প্রয়োগ করতে হয়; সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে। তবে কী পরিমাণ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে, তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না।  আমাদের সঙ্গে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটও আছেন। আমরা কারখানার সামনে অবস্থান করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category