শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল – SF TV
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline
দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ

শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আনোয়ার হোসেন তরফদার / ২০৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় ভাটগাঁও ডাক্তার এম আমাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে হামলা চালায় তারই প্রতিবাদে  বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা হামলাকারীদের দ্রুত  আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, শিক্ষকদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

হামলার শিকার ভাটগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী জানান, হেলাল ও তার দুই ছেলে,কবির হোসেন ও  স্বাধীন,  পরিকল্পিত ভাবে হামলা চালায়।

এ ব্যাপারে হেলালের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ও যোগাযোগ সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন জানান বিষয়টি আমি অবগত রয়েছি ঐ শিক্ষক কে থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category