ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। সোমবার ২ নভেম্বর ২০২৬ ইং দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে ময়মনসিংহ সিটি করপোরেশন এর প্রশাসক বক্তব্যে বলেন আমি কিছু পূর্বে অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান করে আপনাদের অনেকের পূর্ণ বাসন এর ব্যবস্হা করে গিয়েছি এবং যারা বাকী আছেন আমি তাদেরকেও পূর্ণ বাসন এর আওতায় আনবো। কিন্তু আপনরা এখনো অবৈধ ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাই আমি আবারও অভিযানে আসলাম।
আমি আপনাদেরকে আরোও এক সপ্তাহ সময় দিয়ে গেলাম, এক সপ্তাহ পরে কঠোর ভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করবো।
এ সময় অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, মাসন্দা বাসস্ট্যান্ডের নেতৃবৃন্দ,
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।