ছাত্রলীগের কমিটিতে ‘ছাত্রদল নেতা’, তিনজনের পদত্যাগ ছাত্রলীগের কমিটিতে ‘ছাত্রদল নেতা’, তিনজনের পদত্যাগ – SF TV
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Headline
আগৈলঝাড়ায় মুসলিম পরিবারের বসতভিটায় মন্দিরের জমি ট্যাগ লাগিয়ে উচ্ছেদের পায়তারা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের ৩৪ তম কেন্দ্রীয় ইজতেমা শুরু ধোবাউড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ দুইজন শিক্ষার্থী ধোবাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভালুকায় শিশু ছাত্রীকে যৌন নিপীড়ন; মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ভালুকায় পিটিয়ে শিক্ষককের হাত ভেঙে দিলেন মহিলা দলের নেত্রী ও ছেলে বরিশালে সবজিতে স্বস্তি,নাগালের বাইরে মাছ মুমূর্ষ রোগীর স্বজনরা রক্ত না পেয়ে দিশেহারা, নিজেই রক্ত দিলেন চিকিৎসক মাসকান্দা বাসস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনে গাড়িতে আগুন- বিক্ষোভ মিছিল শ্রমিকরা!

ছাত্রলীগের কমিটিতে ‘ছাত্রদল নেতা’, তিনজনের পদত্যাগ

Reporter Name / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

ঢাকা উত্তর মহানগরের ছাত্রলীগের মোহাম্মদপুর থানা কমিটি ঘোষণা আর তিন নেতার পদত্যাগ-দুটোই ঘটল প্রায় একই সময়ে।

যাকে আট সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে, রাজনীতিতে তার যথেষ্ট অভিজ্ঞতা না থাকা আর সাধারণ সম্পাদকের ছাত্রদল সম্পৃক্ততার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ আট সদস্যের মোহাম্মদ থানা কমিটির ঘোষণা দেন সোমবার রাতে। আর কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেন নতুন কমিটির সহসভাপতি শাকিল ইসলাম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক অনিক ও সাংগঠনিক সম্পাদক প্রতীক হাসান শুভ।

এক বছরের জন্য অনুমোদিত কমিটির তিনজন সরে দাঁড়ানো নিয়ে সংগঠনের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।