আন্তর্জাতিক

ট্রাম্পের সামরিক হুমকির পর আলোচনায় আগ্রহ দেখাল ইরান: মার্কিন প্রেসিডেন্ট

ট্রাম্পের সামরিক হুমকির পর আলোচনায় আগ্রহ দেখাল ইরান: মার্কিন প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় তিনি সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী হোসেইনি খামেনির নেতৃত্বাধীন প্রশাসন তার সঙ্গে ‌‌‘‘আলোচনার জন্য’’ যোগাযোগ করেছে। রোববার এয়ার ফোর্স ওয়ানের বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘‘ইরানের নেতারা গতকাল ফোন করেছেন। একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে... তারা আলোচনা করতে চান।’’ তবে বৈঠকের আগেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে তারা শুরু করেছে এবং এমন কিছু মানুষ নিহত হয়েছেন, যাদের নিহত হওয়ার কথা নয়। আপনি যদি তাদের নেতাদের কথা বলেন, তাহলে তারা সহিংস। আমি জানি না তারা সত্যিই নেতা, নাকি কেবল সহিংসতার মাধ্যমে দেশ শাসন করেন। তিনি বলেন, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মা
“মুলতানের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড”

“মুলতানের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড”

পিএসএলের মুলতান সুলতানসের মালিকানা নিলামে বিক্রির সিদ্ধান্ত আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) উপলক্ষে মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিছু দিন আগে বোর্ড জানিয়েছিল, আগামী আসরে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা তাদের কাছে থাকবে। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বোর্ড। পিসিবি সূত্রে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, বাকি দুই ফ্র্যাঞ্চাইজির দরপত্র সম্পন্ন হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে নিলাম প্রক্রিয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

টেকনাফে সীমান্ত গুলিতে শিশু আহত, আইসিইউতে ভর্তি

টেকনাফে সীমান্ত গুলিতে শিশু আহত, আইসিইউতে ভর্তি মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতের প্রভাবে টেকনাফে সীমান্তের ওপার থেকে আসা গুলিতে শিশু আফনান (১২) আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আহত শিশুটির চাচা মোহাম্মদ শওকত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে জরুরি বিভাগ থেকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং তার হাত-পা কিছু সময় নড়াচড়া করছিল। ঘটনা সকাল সাড়ে ১০টার দিকে ঘটে। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় হঠাৎ সীমান্তের ওপার থেকে আসা গুলি আফনানের গায়ে লাগে।
ইরানজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি: বিক্ষোভে প্রাণ গেল ১৯২ জনের

ইরানজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি: বিক্ষোভে প্রাণ গেল ১৯২ জনের

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানি বেড়ে ১৯২ ইরানে চলমান তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। গত দুই সপ্তাহে দেশজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) রোববার প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, এর আগে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫১ বলে জানানো হলেও সাম্প্রতিক যাচাইয়ে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। আইএইচআর জানিয়েছে, টানা দুই সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে সরকার ও চলমান অর্থনৈতিক চাপের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। তবে কয়েক দিন ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বেশি হ

ভালুকায় প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের উদ্যোগে শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী পালন

  আনোয়ার হোসেন তরফদার, ভালুুকা প্রতিনিধিঃ-   ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রত্যাগত আওয়ামী ফোরামের পক্ষ থেকে কেক কেটে জন্মদিন পালন করেন। মঙ্গলবার দুপুরে ভালুকা বাস স্ট্যান্ড সংলগ্ন সিটি গার্ডেনে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এই সময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম এ-র সভাপতি, মোহাম্মদ সাইফুল ইসলাম শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোঃ উজ্জ্বল, কোষাধ্যক্ষ আনিস, ডাকাতিয়া ইউনিয়ন প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম এ-র সভাপতি, কাদের বৈদেশী, সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম শফিক, মল্লিক বাড়ী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, কাচিনা ইউনিয়ন প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম এ-র আহ্বায়ক আহাদ উল্লা আল শামীম ফারুক,খলিল পাঠান, নাজমুল, প্রমূখ।

পোশাক খুলে বোল্ড অবতারে ভাইরাল দিতিপ্রিয়া, অভিনেত্রীর মারকাটারি ফিগারে ফিদা নেটিজেনরা

  অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) গত চার বছর ধরে জী বাংলার ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণিতে রানীমার চরিত্রে অভিনয় করে আসছিলেন। আর তাই এই মুহূর্তে গত চার বছরের রাণীমার ইমেজ ছেড়ে বেরোতে নিজেকে ভেঙে চুরে তৈরি করছেন অভিনেত্রী। মাঝেমধ্যে দিতিপ্রিয়াকে দেখা যায় নিজেকে নিয়ে নানান রকম এক্সপেরিমেন্ট করতে আর সেই সব ছবি উঠে আসে তার সোশ্যাল মিডিয়ার দৌলতে। ইতিমধ্যে ছোটপর্দা থেকে বিদায় নিয়েছে দিতিপ্রিয়া। এবার থেকে তাকে দেখা যাবে বড় পর্দাতে। তার হাতে এখন রয়েছে অনেকগুলি কাজ।অভিযাত্রিক’ দিয়েই চলচ্চিত্রে পা রাখতে চলেছে অভিনেত্রী। সাদা-কালোতে ফিরে আসতে চলেছে সত্যজিৎ রায়ের অপু-অপর্ণার কাহিনী। পরিচালক শুভ্রজিৎ মিত্রের ‘অভিযাত্রিক’-এ অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। তবে তার আগে হইচই-এর জনপ্রিয় ওয়েবসিরিজ দিয়েই পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া। আর তাই আটপৌরে শাড
কপাল পুড়লো তিয়াসার, ঘরের বউকে ছেড়ে শেষে কিনা কাজের মেয়ের প্রেমে পড়েছেন সুবান!

কপাল পুড়লো তিয়াসার, ঘরের বউকে ছেড়ে শেষে কিনা কাজের মেয়ের প্রেমে পড়েছেন সুবান!

  বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী তিয়াসা রায়ের (Tiyasha Roy) সাথে তার স্বামী সুমন রায়ের (Suban Roy) সম্পর্ক নিয়ে টানাপোড়েনের খবর শোনা যাচ্ছে। যদিও তিয়াসা এই পুরো ব্যাপারটিকে বারবার হেসে উড়িয়ে দিয়েছেন, তবে এবার আসলো তিয়াসার স্বামী সুবান রায়ের নতুন সম্পর্কে জড়ানোর খবর। জানা যাচ্ছে তিয়াসার স্বামী সুবান রায় কাজের মেয়ের প্রেমে পড়েছেন। সুবান অবশ্য এতে কোনো ভুল দেখতে পাচ্ছেন না। তার বক্তব্য অনেক ছেলেই প্রেমে পড়েন। তবে কি এবার সত্যি সত্যি তিয়াসা এবং সুবানের মাঝে তৃতীয় ব্যক্তির আগমন! ঘটনাটা অবশ্য একটু আলাদা, সুবান কাজের মেয়ের প্রেমে পড়েছে ঠিকই, তবে তা রিয়েল লাইফে নয় বরং রিল লাইফে। সম্প্রতি জি বাংলা অরিজিনালস (zee Bangla originals) এর একটি ছবিতে অভিনয় করেছেন সুবান। ছবির নাম ‘আমি, তুমি আর মালতি'(Ami, tumi ar maloti)। সেই ছবিতে সুবহানের চরিত্রের নাম রণ। সুবানের দিদির চরিত
ভালুকায় প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম’র কমিটি গঠিত

ভালুকায় প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম’র কমিটি গঠিত

  আনোয়ার হোসেন তরফদারঃ   ময়মনসিংহের ভালুকায় প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম মল্লিকবাড়ি ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন শনিবার সন্ধায় ভালুকা নতুন বাসস্ট্যান সংলগ্ন সিটি গার্ডেন-২ এ এই কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটি গঠন ও আলোচনা সভায় প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ভালুকা উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম শেখ'র সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক'র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষনা করেন স্থানীয় মাননীয় সাংসদ আলহাজ্ব মোঃ কাজিম উদ্দিন আহামেদ ধনু।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আ'লীগের সহ দপ্তর সম্পাদক আফতাব আহাম্মেদ মাহাবুব, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড ভালুকা উপজেলা শাখার সভাপতি সাদিকুর রহমান তালু

মাতারবাড়ি হবে আধুনিক সিঙ্গাপুর: জাপানি রাষ্ট্রদূত

  বিশেষ প্রতিনিধি ঃ মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প বাস্তবায়ন হলে তা আধুনিক সিঙ্গাপুর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, থার্ড টার্মিনাল, মাতারবাড়ি প্রকল্প, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্বে নতুন স্থান করে নেবে। বিশেষত মাতারবাড়ি হবে আধুনিক সিঙ্গাপুর। সমুদ্র বন্দর যোগাযোগ পাবে নতুন মাত্রা। এসব প্রকল্প ঘিরে বেসরকারি খাতে যে বিশাল উন্নয়ন হচ্ছে তাও বাংলাদেশের জন্য অর্জন। বুধবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। নাওকি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে যাবে। ২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব। সব ধরনের উন্নয়নে দৃষ্টান্ত স্থাপিত হবে। বসুন্ধরা গ্রুপ ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে আলাপচারিতার সময় বাংলাদেশ প্রতিদি

ভারতের অভ্যন্তরে আটকে থাকা পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

­ ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের পর টানা ৫ দিন আটকে থাকা পেঁয়াজ বোঝাই ট্রাক গুলো হিলি স্থলবন্দর প্রবেশ করতে শুরু করেছে। আজ শনিবার  বিকেল সাড়ে ৩ টার দিকে ভারত অভ্যন্তর থেকে জিরো পয়েন্ট গেইট অতিক্রম করে হিলি বন্দরে গাড়ি গুলো প্রবেশ করে। এদিকে পেঁয়াজ আমদানির খবরে বন্দর এলাকায় ভিড়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকার-পত্র। তবে পেঁয়াজের গুনগত মান নিয়ে দুশ্চিন্তায় আমদানিকারকরা।এদিকে স্থানীয় খুচরা বাজারে কেজিতে ২০ টাকা কমেছে পেঁয়াজের দাম। হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন,গেলো সোমবার কোন কারন ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষনা করে ভারত সরকার। ফলে আগের টেন্ডার করা শত শত পেঁয়াজ বোঝাই  ট্রাক ভারতের অভ্যন্তরে আটকা পরে যায়। দুই দেশের ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে আজ বিকেলে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।পেঁয়াজ গুলোর গুনগত মান নষ্ট হ
error: Content is protected !!