ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ধোবাউড়া থানার শফিকুল ইসলাম ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ধোবাউড়া থানার শফিকুল ইসলাম – SF TV
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline
ময়মনসিংহে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল, অংশ নিল মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম উত্তর বন বিভাগ থেকে কক্সবাজার দক্ষিণে বদলি, বন প্রহরী গিয়াস উদ্দিনকে ঘিরে নানা অভিযোগ ফুলবাড়িয়ায় আয়মন নদী খননে মাটি শূন্য হয়ে লন্ডভন্ড মন্ডলবাড়ী সেতু -নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর ফুলবাড়ীয়ায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত ভালুকায় শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ধোবাউড়া থানার শফিকুল ইসলাম ভালুকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  ভালুকায় ১.২১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর আবেদন ময়মনসিংহ সুইমিং পুল প্রাঙ্গনে ডেঙ্গুর ভয়ানক বাসা চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ধোবাউড়া থানার শফিকুল ইসলাম

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

 

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। একই সভায় ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. কামরুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং মামলা তদন্তসহ সার্বিক কর্মকাণ্ড বিবেচনায় এ স্বীকৃতি দেওয়া হয়।

সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, এবং রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মো. শফিকুল ইসলাম বলেন, “পুরস্কার শুধু সম্মানের বিষয় নয়; এটি কর্মস্পৃহা বাড়ায়, দায়িত্ববোধকে আরও দৃঢ় করে এবং জনসেবায় ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। এ অর্জন ধোবাউড়া থানার সব সহকর্মীর প্রতি উৎসর্গ করছি।”

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসেবায় আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে এই স্বীকৃতির মর্যাদা ধরে রাখার চেষ্টা করবেন।

ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলামের এ অর্জনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category