ময়মনসিংহের ভালুকায় গরুর ঘাস কাটতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে সাহাব উদ্দিন আকন্দ ও ধনু আকন্দ নামে দুই বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
সকালে উপজেলার খারুয়ালী গ্রামে ওই ঘটনা ঘটে। শাহাব উদ্দিন ওই গ্রামের আব্দুল আজিজ আকন্দের ছেলে এবং ধনু আকন্দ একই এলাকার মজিদ আকন্দের ছেলে। স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ধনু আকন্দ। তাকে বাঁচাতে এগিয়ে আসেন চাচাতো ভাই শাহাবুদ্দিন আকন্দ। এ সময় তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, দুর্ঘটনার আগে ছিঁড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন জানান এ ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।