ফুলবাড়িয়ায় গ্রেফতারের ২১ দিন পর সাইদুলের জামিন,খুশিতে গ্রামবাসীর গণভোজ ফুলবাড়িয়ায় গ্রেফতারের ২১ দিন পর সাইদুলের জামিন,খুশিতে গ্রামবাসীর গণভোজ – SF TV
  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
ভালুকায় শ্রমিক দলের আনন্দ মিছিল  ভালুকায় থানায় অভিযোগ দেওয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক ধোবাউড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা জনসচেতনতা প্রচারে ভিডিও শো অনুষ্ঠিত শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন মোর্শেদ আলমের অভিনন্দন ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি ময়মনসিংহের সদর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে দুবৃওরা আগুন দিয়ে আসবাবপত্র সহ কাগজ পএ পুড়িয়ে দিয়েছে ধোবাউড়ায় চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সরকারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ভালুকায় জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত

ফুলবাড়িয়ায় গ্রেফতারের ২১ দিন পর সাইদুলের জামিন,খুশিতে গ্রামবাসীর গণভোজ

আল এমরান,ফুলবাড়িয়া প্রতিনিধি / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

ময়মনসিংহে ফুলবাড়ীয়া পৌর ৯ নং ওয়ার্ড উওর জোরবাড়িয়ায় জমিসংক্রান্ত বিরোধের মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নুরুল ইসলাম ভুট্টোও ছেলে সাইদুল রহমান (২৩) । তাঁদের মুক্তিতে খুশি হয়ে নিজেদের উদ্যোগে গণভোজের আয়োজন করেছেন উত্তর জোরবাড়িয়া গ্রামের বাসিন্দারা।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে গ্রামের মানুষের অংশগ্রহণে এ গণভোজ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূট্টা ও তার ছেলে সাইদুলের জামিনে মুক্তির খবরে আনন্দিত গ্রামবাসী নিজেদের সামর্থ্য অনুযায়ী এ আয়োজনের উদ্যোগ নেন। কেউ দিয়েছেন টাকা, কেউ চাল, আবার কেউ পুকুরের মাছ দিয়ে সহযোগিতা করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় গ্রামের মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা আয়োজন করা হয়।

গণভোজে অংশ নেওয়া গ্রামবাসী জানান,
নুরুল ইসলাম ভুট্টা একজন সহজ-সরল দিনমজুর। দিন এনে দিন খেয়ে তাঁর সংসার চলে। জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁদের বিরুদ্ধে করা মামলাটিকে তাঁরা মিথ্যা বলে দাবি করেন। তাঁদের অভিযোগ, নাহিদুল ইসলাম নাঈস বাদী হয়ে নুরুল ইসলাম ভুট্টা ও তার ছেলে সাইদুলের বিরুদ্ধে যে মামলা করেছেন, তা সঠিক নয়।

গ্রামবাসীর ভাষ্য, সাইদুলের জামিনে মুক্তি তাঁদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। তাঁদের মুক্তির আনন্দ ভাগাভাগি করে নিতে তাঁরা নিজেরাই উদ্যোগী হয়ে এ গণভোজের আয়োজন করেন। এ আয়োজনের মধ্য দিয়ে ভূট্টা ও তার ছেলে সাইদুলের প্রতি তাঁদের সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাবেরও প্রকাশ ঘটেছে।

তবে মামলার অভিযোগ, জমি নিয়ে বিরোধের প্রকৃত ঘটনা এবং উভয় পক্ষের বক্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বাদী নাহিদুল ইসলাম নাইসের বক্তব্যও জানা সম্ভব হয়নি।

গ্রামবাসী মামলাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের মাধ্যমে নিরপেক্ষ বিচার নিশ্চিত হবে। এবিষয়ে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান এর সংগে কথা বললে তিনি জানিয়েছেন, এমামলার বিষয়ে আমার কিছু জানা নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category