ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় লালচিনির নিবন্ধন পেল সমবায় সমিতি ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় লালচিনির নিবন্ধন পেল সমবায় সমিতি – SF TV
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline
ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় লালচিনির নিবন্ধন পেল সমবায় সমিতি

আল এমরান / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় লালচিনি উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেড নামে একটি সরকারি নিবন্ধন সম্পন্ন হয়েছে। ১৭ আগস্ট জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। সমবায় সমিতি আইন, ২০০১-এর বিধান অনুযায়ী নিবন্ধিত হয়। জেলা সমবায় কর্মকর্তা মো. সেলিম মিয়া স্বাক্ষরিত নিবন্ধন সনদে সমিতিটির নিবন্ধন অনুমোদন দেওয়া হয়।

বুধবার (১৯ আগষ্ট) বিকাল উপজেলা কার্যালয় থেকে উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ, কৃষি অফিসার নূর মোহাম্মদ, সমবায় অফিসার ঈদ মোঃ ইউনুস নিবন্ধন সনদপত্রটি সংগঠনের সম্পাদক হারুন অর রশিদ সহ সদস্য বৃন্দের হাতে তুলে দেন।
সমিতির সদস্য নির্বাচনী এলাকা ও কর্ম এলাকা উপজেলার আছিম পাটুলী, কালাদহ ও রাধাকানাই ইউনিয়ন পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। সমিতিটির মূল লক্ষ্য হিসেবে লালচিনি উৎপাদনকে কেন্দ্র করে সমবায়ভিত্তিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে লালচিনি উৎপাদন, কৃষকদের সংগঠিতকরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ, উপজেলা সমবায় অফিসার ঈদ মোঃ ইউনুস, কৃষি সম্প্রসারণ অফিসার আ.ন.ম.আতিকুর রহমান, কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মির্জা আবু রায়হান, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক ফজলুল হক,যুবদল নেতা খায়রুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি আল আমীন সাদাত, সমিতি সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক, সদস্য আবু বকর ছিদ্দিক, সদস্য খোরশেদ ফকির, আব্দুল করিম আজাহার আলী,আব্দুস সাত্তার, মোফাজ্জল হোসেন, সূরুজ আলী, আতিকুল ইসলাম, বদিউজ্জামাল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category