ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ – SF TV
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Headline
ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন মোকাররম হোসেন শুভ ত্রিশালে হাঁস মরাকে কেন্দ্র করে এয়ারটেল টাওয়ার কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ ভালুকায় উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, ৫-০ গোলে চ্যাম্পিয়ন গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ

ভালুকা প্রতিনিধি ঃ / ১৬২ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। ঘটনার পর ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামিরদিয়া এলাকায় ওয়াসিম মিয়া নামের এক ব্যক্তির মাদক সেবন ও অসদাচরণের প্রতিবাদ করেন স্থানীয় যুবক আলমগীর হোসাইন। এ নিয়ে ওয়াসিমের সঙ্গে আলমগীরের বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গত বুধবার (১৯ আগস্ট) রাতে দেশীয় অস্ত্র নিয়ে আলমগীর হোসাইনের বসতবাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় বাড়ির সীমানাপ্রাচীর ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

অভিযোগে আরও বলা হয়, পরদিন বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ব্যক্তি আবারও বাড়িতে এসে ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এতে পরিবারটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে অভিযুক্ত ওয়াসিমের মোবাইল ফোনে ফোন দিলে তার স্ত্রী ফোন রিসিভ করে জানান, মাদকের ঘটনাটি সত্য নয়। দীর্ঘদিন তাদের ঘরে আলমগীরের টিনের চালের বৃষ্টির পনি গেলে তারা বাঁধা নিষেধ করেন। তাদের দাবী দীর্ঘদিন বাঁধা নিষেধের পরও বৃষ্টির পানির ব্যবস্থা না করায় মাদকের ঘটনা উল্লেখ করে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান ঘটনায় অভিযোগের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category