ফুলবাড়িয়ায় আয়মন নদী খননে মাটি শূন্য হয়ে লন্ডভন্ড মন্ডলবাড়ী সেতু -নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর ফুলবাড়িয়ায় আয়মন নদী খননে মাটি শূন্য হয়ে লন্ডভন্ড মন্ডলবাড়ী সেতু -নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর – SF TV
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline
ভালুকায়  বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন

ফুলবাড়িয়ায় আয়মন নদী খননে মাটি শূন্য হয়ে লন্ডভন্ড মন্ডলবাড়ী সেতু -নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

আলএমরান,ফুলবাড়িয়া প্রতিনিধি / ১৫৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

 

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৪ নম্বর বালিয়ান ইউনিয়নের মন্ডলবাড়ী এলাকায় আয়মন নদী খননের পর পানির তীব্র স্রোতে মন্ডলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। সেতুটির নিচের অংশে ফাটল ধরার পাশাপাশি দুই পাশের মাটি সরে গিয়ে সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গত ২০সেপ্টেম্বর রবিবার বিকেলে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
স্থানীয়রা জানান, সম্প্রতি আয়মন নদী খননের পর পানির প্রবাহ বেড়ে যাওয়ায় নদীর তীব্র স্রোতে সেতুটির দুই পাশের মাটি সরে গেছে। সেতুর একটি অংশ ভেঙে গিয়ে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় সেতুটি পুরোপুরি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
মন্ডলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন এই সেতু পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। সেতুটির বর্তমান অবস্থায় সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে উদ্বিগ্ন থাকেন অভিভাবকেরা।

এ ছাড়া সেতুটি দিয়ে মুক্তাগাছা কালীবাড়ি, গড়বাজাইল, তেলীগ্রাম, বাজার মোহাম্মদনগর, বাজার লক্ষ্মীপুর ও ময়মনসিংহ শহরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন স্থানীয়রা। পাশাপাশি নয়নমনি উচ্চ বিদ্যালয়, তেলীগ্রাম উচ্চ বিদ্যালয় ও উজ্জ্বলহাটি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদিন এই সেতু ব্যবহার করেন।

মন্ডলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম বলেন, “সেতুটি নির্মাণের ফলে ফুলবাড়ীয়া উপজেলা থেকে মুক্তাগাছা সদরের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়েছে। কিন্তু সম্প্রতি আয়মন নদী খননের পর পানির তীব্র স্রোতে সেতুটির দুই পাশের মাটি সরে গিয়ে সেতুটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দ্রুত সেতুটি পুনর্নির্মাণ করা প্রয়োজন।

তেলীগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন জানান, সেতুটি ২০১০-১১ সালের দিকে নির্মাণ করা হয়েছিল। তিনি বলেন, আয়মন নদীর পানির স্রোতে ইতোমধ্যে কয়েকজন দরিদ্র মানুষের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙন অব্যাহত থাকলে মন্ডলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও হুমকির মুখে পড়তে পারে।

স্থানীয়দের দাবি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেতুটি দ্রুত পুনর্নির্মাণের পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

জানা গেছে, সেতুটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণের দাবিতে মন্ডলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলামসহ এলাকাবাসী ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category