ভালুকায় শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভালুকায় শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত – SF TV
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Headline
ফুলবাড়িয়ায় আয়মন নদী খননে মাটি শূন্য হয়ে লন্ডভন্ড মন্ডলবাড়ী সেতু -নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর ফুলবাড়ীয়ায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত ভালুকায় শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ধোবাউড়া থানার শফিকুল ইসলাম ভালুকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  ভালুকায় ১.২১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর আবেদন ময়মনসিংহ সুইমিং পুল প্রাঙ্গনে ডেঙ্গুর ভয়ানক বাসা চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি ভালুকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণের পর বাড়িতে ভাঙচুরের অভিযোগ গফরগাঁও পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভা করতে চান ফখরুল হাসান

ভালুকায় শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আনোয়ার হোসেন তরফদার / ২৬ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

 

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থান জানান দিয়ে ময়মনসিংহের ভালুকায় উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শ্রমিক দলের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি মাহাবুল আলম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি সোহাগ সরকার, উপজেলা যুগ্ম সম্পাদক আরিফ হোসেন, শরিফুল ইসলাম খানসহ উপজেলা, পৌর ও বিভিন্ন পর্যায়ের শ্রমিক দলের নেতাকর্মীরা।

বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। শ্রমিক দলের নেতাকর্মীরা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category